ক্যাথেরিন রায়ান হাওয়ার্ড
দ্য নাথিং ম্যান
Available Book Type

Paper Book

Book Info:
লেখক: ………………..ক্যাথেরিন রায়ান হাওয়ার্ড
অনুবাদ: ……………….সালমান হক
ফরম্যাট: ……………..Hardcover
প্রকাশকাল: ………….২০২৫
পৃষ্ঠা: …………………….৩২০
ভাষা: ……………………বাংলা
দ্য নাথিং ম্যান
ক্যাথেরিন রায়ান হাওয়ার্ড
অনুবাদ:সালমান হক
Rated 5.00 out of 5 based on 1 customer rating
(1 customer review)

৳  600.00

এক সাইকো সিরিয়াল কিলারের হাত থেকে বেঁচে ফেরা ভিক্টিম বই লিখছে নিজ অভিজ্ঞতা নিয়ে৷
সে বইটি পড়ছে স্বয়ং সেই সিরিয়াল কিলার নিজে! যতই এগোচ্ছে ততই দাঁত কিড়মিড় করছে সে৷
কারণ ভিক্টিম তার পরিচয় উদ্ধারের খুব কাছে চলে এসেছে!
কিন্তু খুনি কি এমনি এমনি তা হতে দেবে? নিশ্চয়ই না৷ শুরু হয় খুনি আর ভিক্টিমের মাঝে এক ইঁদুর বিড়াল লড়াই৷
কে জিতবে এই দ্বৈরথে?
বিস্তারিত

ইভ ব্ল‍্যাকের বয়স তখন বারো বছর। দুর্ধর্ষ এক খুনী তাদের বাড়িতে ঢুকে পড়ে গহীন রাতে। খবরের কাগজগুলো গালভরা এক নাম দিয়েছে সেই খুনীর। দ্য নাথিং ম্যান। পরিবারের একমাত্র সদস্য হিসেবে সেই হত্যাকাণ্ড থেকে সেদিন ভাগ্যজোরে বেঁচে যায় সে। প্রাপ্তবয়স্ক ইভ এখন সেই খুনীকে খুঁজে বের করার নেশায় মগ্ন। এক রাতে তার জীবনের নকশা আমূল পাল্টে দিয়েছিল যে।

সুপারমার্কেটের নিরাপত্তা রক্ষী জিম ডয়েল সবে দ্য নাথিং ম্যান বইটি পড়া শুরু করেছে। ট্রু-ক্রাইম ঘরানার এই বইটি সত্য ঘটনা অবলম্বনে রচিত। কিভাবে নাথিং ম্যানকে খুঁজে বেড়াচ্ছে ইভ, সেটার বিস্তারিত বর্ণনা আছে ভেতরের পাতায়। একটা করে পৃষ্ঠা ওল্টায় জিম আর রাগ ক্রমশ চড়তে থাকে। কারণ জিম যে শুধু নাথিং ম্যান সম্পর্কে আগ্রহী—তা নয়। সে-ই নাথিং ম্যান।

অল্প সময়ের মধ্যেই জিম অনুধাবন করে, ইভ সত্যের কতটা কাছাকাছি পৌঁছে গেছে। এটাও বুঝতে পারে যে তাকে খুঁজে না পাওয়া অব্ধি ইভ থামবে না।

তাই এখন একটাই উপায় আছে জিমের হাতে… তাকে খুঁজে বের করার আগেই থামিয়ে দিতে হবে ইভকে। পাঠক, আপনাকে স্বাগতম রুদ্ধশ্বাস এই ইঁদুর-বিড়াল খেলায়।

পাঠকের প্রতিক্রিয়া

1 review for দ্য নাথিং ম্যান

  1. Rated 5 out of 5

    ফাবিহা ফেরদৌস

    চমৎকার একটা বই। অনুবাদও দারুণ। এক বসায় শেষ করার মত। গতানুগতিক থ্রিলার বইএর থেকে আলাদা। লাইক রোলারকোস্টার।

Add a review

Your email address will not be published. Required fields are marked *

একই রকম আরো কিছু বই
Shopping Cart
Scroll to Top