অয়ন ইসলাম
অন্তর্ঘাত
Available Book Type
Paper Book
Book Info:
লেখক: ………………..অয়ন ইসলাম
ফরম্যাট: ……………..Hardcover
প্রকাশকাল: ………….২০২৬
পৃষ্ঠা: …………………….২৭২
ভাষা: ……………………Bangla
অন্তর্ঘাত
অয়ন ইসলাম
Rated 4.50 out of 5 based on 2 customer ratings
৳ 500.00
১৯৮৮ সালের ফিলিস্তিন এবং ইসরায়েলের প্রেক্ষাপটে বাংলাদেশি স্পাই রায়হান রাশীদ তেল আবিবে উপস্থিত হলো গোপন মিশনে। সরাসরি মোসাদকে ফাঁকি দিতে গিয়ে শুরু করল ইঁদুর-বিড়াল খেলা। এতে জড়িয়ে গেল মিশরীয় অপারেটিভ ফয়সল, ফিলিস্তিনি ইহুদী সারা আসফা এবং ইন্তিফাদা আন্দোলনের নেতা আবু সালেম। কী হবে শেষে? আর, ফারাও লোকটাই বা কে?
প্রতিটি পাতায় রোমাঞ্চ, ষড়যন্ত্র আর আবেগের ঝড়। পড়া শেষে তৃপ্তি আসতে বাধ্য।
বিস্তারিত
সালটা ১৯৮৮। আন্তর্জাতিক চাপে পড়ে মাত্রই সিনাই উপদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহার করলেও গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাদের আগ্রাসনে অতিষ্ঠ হয়ে মুক্তিপাগল ফিলিস্তিনীরা হাতের কাছে যা পেয়েছে তাই নিয়ে বিক্ষোভ শুরু করেছে, শুরু হয়েছে ইন্তিফাদা আন্দোলন।
মেজর রায়হান রাশীদ–বাংলাদেশ আর্মি ইন্টেলিজেন্সের তুখোড় এজেন্ট। আরব লিগ নেতৃবৃন্দের বিশেষ অনুরোধে অত্যন্ত বিপজ্জনক এক গোপন মিশন নিয়ে ইসরায়েলের ভেতরে অনুপ্রবেশ করেছে। তার লক্ষ্য বোলতা হয়ে ঢুকে গুঞ্জন সৃষ্টি করা। সহকারী হিসেবে প্রথমেই পরিচিত হলো ফটোগ্রাফিক মেমোরির অধিকারী ফয়সলের সাথে। যে কিনা মিশরীয় আল-মুকাবারাতের অপারেটিভ।
আবু সালেম–ইন্তিফাদা আন্দোলনের অন্যতম প্রধান এই নেতা গাজার শাতি ক্যাম্পে আত্মগোপন করে আছেন। চার মাস ধরে তিনি ইসরায়েলি বাহিনীর চোখকে ধোঁকা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ফিলিস্তিনিদের মুক্তির জন্য চালিয়ে যাচ্ছেন লড়াই। মোসাদ তার মাথার দাম নির্ধারণ করেছে পাঁচ লক্ষ শেকেল।
রায়হান ইসরায়েলে ঢুকেই শুরু করল গুঞ্জন। গুপ্তচর হিসেবে শত্রুভূমির ঠিক ভেতরেই মাথা খাটিয়ে ফাঁকি দিতে শুরু করল মোসাদের ভয়ানক শ্যেনদৃষ্টিকে। আর একের পর এক বসাতে লাগল বোলতার কামড়। কিন্তু শত্রুও তো ঘোল খাওয়ার পাত্র নয়। সমানে সমানে চলল লড়াই। ওদিকে আবু সালেমকে উদ্ধার করতে গেল মিশরীয় সেনাবাহিনির তিন সৈন্য। কী অপেক্ষা করছে ওদের সবার সামনে? উত্তাল এই সময়ে, টলোমলো এই পটভূমিতে, ছায়ার আড়ালে কীসের নাটক ঘটে যাচ্ছে সবার চোখের আড়ালে? এই দুই অপারেশন কি পারবে তাদের সামনে থাকা এক ও অভিন্ন লক্ষ্যটা উদ্ধার করতে? রায়হান, ফয়সল, সারা আসফা কিংবা আবু সালেম–কী আছে তাদের ভাগ্যে? কেউ কেউ কি হারিয়ে যাবে আজীবনের জন্য?
আর ফারাও–কে সে, কী তার পরিচয়?
রোমাঞ্চ, বুদ্ধিদীপ্ত পরিকল্পনা, বিশ্বাসঘাতকতা আর ভালোবাসার এক অসামান্য কাহিনিগাঁথা অন্তর্ঘাত। এসপিওনাজ থ্রিলারের মাঝে হতে যাছে এক অনন্য সংযোজন। যারা পেজ টার্নার বই পছন্দ করেন আর গল্পের মাঝে খুঁজে নিতে চান আবেগঘন আখ্যান, তাদের জন্য একটা চমৎকার যাত্রা অয়ন ইসলামের অন্তর্ঘাত।
পাঠকের প্রতিক্রিয়া
2 reviews for অন্তর্ঘাত
Add a review Cancel reply
একই রকম আরো কিছু বই
Related products
তোমাদের গল্প
উপন্যাসদ্য টেস্ট
থ্রিলার






Fahad –
দারুণ একটা থ্রিলার! টান টান উত্তেজনা! এক বসায় পড়ে শেষ করলাম। কাহিনির বিল্ড আপ থেকে শুরু ক্লাইম্যাক্স, সবকিছুই দারুণ লেগেছে। বইটার পরবর্তী সিক্যুয়াল প্রকাশিত হওয়ার দাবি রাখে।
Maruf –
খুবই enjoying ছিল। পুরান থ্রিলার পাঠক হিসেবে সামনে কী ঘটতে পারে তা আগেই বুঝেছিলাম। কিন্তু সবমিলিয়ে উপভোগ্য ছিল