আমাদের কথা -About Us
প্রতিষ্ঠাবর্ষ
2010
ঋদ্ধ প্রকাশ মানেই মানসম্পন্ন বই
২০২২ সালে যাত্রা শুরু করে ঋদ্ধ প্রকাশ হাঁটি হাঁটি পা পা করে এরই মধ্যে চলে এসেছে বেশ খানিকটা পথ। এখনো পথ চলার আরো অনেক বাকি। কিন্তু এই অল্প সময়ে পাঠকের ভালোবাসায় সিক্ত হয়ে ঋদ্ধ প্রকাশ আপ্লুত হয়ে গেছে।
পথ চলা মসৃণ ছিল না। বাধা বিপত্তির বেড়াজাল এসে বারে বারে আটকে ধরতে চেয়েছে ঋদ্ধ প্রকাশের নবীন পদযুগল। কিন্ত বাধা মানেনি ঋদ্ধ। দৃঢ় প্রত্যয় নিয়ে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলেছে সামনে। তারই ফলাফল ঋদ্ধর ঝুলিতে একরাশ পাঠক প্রিয় বই। এই তালিকায় যেমন আছে সিদ্দিক আহমেদের স্বর্ণবাজ, সাজ্জাদ সিয়ামের অবিনশ্বরের মতো মৌলিক বই, তেমনই আছে হাউন্ডেড, পিটার প্যান, দ্য ভেজিটেরিয়ান বা মাসকারেড হোটেলের মতো সময়ের সেরা অনুবাদ।
সেই সাথে পাঠকের অপরিমেয় ভালোবাসা তো আছেই। কারণ পাঠকরা জানেন মান নিয়ন্ত্রণে ঋদ্ধ প্রকাশ বরাবরই বদ্ধ পরিকর।