ফ্রিডা ম্যাকফেডেন
দ্য পারফেক্ট সান
Available Book Type
Paper Book
Book Info:
দ্য পারফেক্ট সান
ফ্রিডা ম্যাকফেডেন
অনুবাদ:শাবাব আব্দুল্লাহ
৳ 550.00
পাঠক, এবার হারিয়ে যান ফ্রিডা ম্যাকফেডেনের দুর্দান্ত মনস্তাত্ত্বিক রোমাঞ্চের অন্ধকার জগতে৷ যেখানে রহস্যের সাথে সাথে আপনিও পদে পদে চমকে উঠবেন৷ যখন উন্মোচিত হবে সকল সত্য, তখন বইটি বন্ধ করবেন চমৎকার এক তৃপ্তি নিয়ে৷
বিস্তারিত
লিয়াম ক্যাস—সুদর্শন, ভালো ছাত্র এবং চমৎকার বিতার্কিক৷ গোলযোগ শুরু হয় তার সহপাঠী অলিভিয়া নিখোঁজ হবার মাধ্যমে৷ পুলিশের ধারণা খুন হয়েছে মেয়েটা৷ ভয়াবহ ব্যাপারটা হচ্ছে নিখোঁজের আগে অলিভিয়াকে শেষবার দেখা গেছে লিয়ামের সাথেই৷ সন্দেহের তালিকায় সবার আগে লিয়ামের নাম৷
লিয়ামের মা এরিকার মনে নিজের ছেলেকে নিয়ে সন্দেহ থাকলেও সে বিশ্বাস করতে চায় তার সন্তান সম্পূর্ণ নির্দোষ৷
রহস্য যতই খোলাসা হচ্ছে, লিয়ামের অপরাধ ততই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে আসছে। কিন্তু নিজের ছেলেকে বাঁচানোর চেষ্টা কি এরিকা করবে না? কতটা দূর সে যাবে ছেলেকে বাঁচানোর জন্য?
পাঠক, এবার হারিয়ে যান ফ্রিডা ম্যাকফেডেনের দুর্দান্ত মনস্তাত্ত্বিক রোমাঞ্চের অন্ধকার জগতে৷ যেখানে রহস্যের সাথে সাথে আপনিও পদে পদে চমকে উঠবেন৷ যখন উন্মোচিত হবে সকল সত্য, তখন বইটি বন্ধ করবেন চমৎকার এক তৃপ্তি নিয়ে৷
পাঠকের প্রতিক্রিয়া
1 review for দ্য পারফেক্ট সান
একই রকম আরো কিছু বই
Related products
দ্য সিক্রেট অব সিক্রেটস
থ্রিলাররক পেপার সিজরস
থ্রিলার






Samma Irtifa –
দ্য পারফেক্ট সান
ফ্রিডা ম্যাকফ্যাডেন
সন্তানকে তার মায়ের চেয়ে ভালো আর কেউ চেনেনা। সেই মা-ই যখন তার সবচেয়ে প্রিয় সন্তানটার কাজকর্ম নিয়ে প্রতি মূহুর্তে সন্দিহান থাকে- “এইবুঝি কোনো অঘটন ঘটালো”, তখন কি সেটা স্বাভাবিক জীবনযাপন বলে ধরে নেয়া যায়?
গল্পের শুরু:
১৬ বছর বয়সী ছেলে লিয়ামকে তার মায়ের চেয়ে ভালো করে কেউ চিনতে পারেনি। বাবা থেকে শুরু করে বন্ধুবান্ধব, স্কুলের শিক্ষক সবার কাছে সে খুব ভালো একটা ছেলে। পড়াশোনায় মেধাবী আর আচার-আচরণে যতটা ভদ্র হওয়া সম্ভব তার সর্বোচ্চটাই ধারণ করছে লিয়াম। মায়ের প্রিয় সন্তান সে। পারফেক্ট সান একদম। তারপরেও তার প্রতি তার মা এরিকা সবসময় সন্দিহান, এই বুঝি ছেলে কোনো অঘটন ঘটালো!
এদিকে লিয়ামের স্কুলের এক ছাত্রী অলিভিয়া নিঁখোজ। লিয়ামের মা ভাবছে, এর পেছনে তার ছেলের হাত নেই তো!
কেন লিয়ামকে নিয়ে তার মায়ের এতো দুশ্চিন্তা? কি লুকিয়ে আছে লিয়ামের অতীতে? সত্যিই কি লিয়াম দোষী?
পাঠপ্রতিক্রিয়া:
থ্রিলারের সাব জেনার “সাইকোলজিক্যাল থ্রিলার” ইদানিং বেশ জনপ্রিয় হচ্ছে এদেশে। তার ধারাবাহিকতায় লেখিকা ফ্রিডা ম্যাকফেডেন নামটাও পাঠকদের মাঝে পরিচিতি পাচ্ছে। লেখিকার গল্পের প্লটগুলো বেশ আকর্ষণীয় হয়।
সাধারণ সাইকোলজিক্যাল থ্রিলারকে স্লোবার্নের কাতারে পড়লেও এই বইটা তেমন না। সাইকোলজিক্যাল থেকে সাসপেন্স থ্রিলারের ভাইব বেশীই ছিলো।
মা, বাবা, ছেলে, মেয়েকে নিয়ে সুখের সংসার। শুরুতেই “হ্যাপি ফ্যামিলি” দৃশ্য দেখে ভাববেন এ আর এমন কি? এ তো সাধারণ জীবন যাপন। আমরা সোশাল মিডিয়াতেও এমন হাস্যোজ্জল পরিবারের ছবি দেখে যেমনটা ভাবি, “ইশ, কি সুখী ফ্যামিলি!” ছবি আর বাস্তবতা কি সবসময় এক হয়?
এমনই সুখী পরিবারের দৃশ্য দিয়ে শুরু হলেও গল্পটা দ্রুতই রহস্যের ডালপালা মেলা শুরু করে। দুই সন্তান হ্যানা আর লিয়ামকে নিয়ে জেসন-এরিকা দম্পতির সংসার। লিয়ামকে নিয়ে মা এরিকা সারাক্ষণ সন্দিহান। লিয়ামের প্রতি এরিকার সন্দেহ আর লিয়ামের ব্যপারে পুলিশের তদন্ত পাশাপাশি চলমান থাকায় “এরপর কি, এরপর কি” এমন একটা আগ্রহ কাজ করছিলো। এই রহস্যটার জন্যই বইটা পেজ টার্নার লেগেছে।
দ্য পারফেক্ট সান বইটার মূল চরিত্র লিয়াম এবং তার মা এরিকা। মা হিসাবে এরিকা চরিত্রটাকে যেভাবে দেখানো হয়েছে সেটা একদম পরিপূর্ণ ছিলো। সন্তানের চিন্তায় অস্থির মায়ের সাইকোলজিক্যাল দিকটা স্পষ্ট ভাবে ফুটে উঠেছে। নারী হিসাবেও তার সাধারণ চিন্তাধারাগুলো গল্পের ফাঁকে ফাঁকে দেখিয়েছেন লেখিকা।
রহস্যময় চরিত্র লিয়ামকে কেন্দ্র করে পুরো গল্প আবর্তিত হলেও আরো কয়েকটা গুরুত্বপূর্ণ চরিত্র গল্পের মূল কাঠামো ধরে রেখেছিলো। এর মধ্যে লিয়ামের বান্ধবী অলিভিয়া অন্যতম। তার টিনেজ আচরণকে সূক্ষ্ম ভাবে ফুটিয়ে তুলেছেন লেখক। টিনেজ বয়সের দিনগুলি আপনি রিলেট করতে পারবেন। সেই সাথে তার কষ্টের দিনগুলো মনের মধ্যে মায়া সৃষ্টি করবে। এখানেই লেখিকার দক্ষতা স্পষ্ট লক্ষ্য করা যায়। বইয়ের সাধারণ একটা চরিত্রের প্রতি যখন পাঠক দূর্বল হয়, তাকে আপন ভাবতে থাকে, তার পুরো কৃতিত্বটাই লেখকের হয়।
তেমন কোনো আহামরি টুইস্টের আশা করা ঠিক হবে না। শেষের টুইস্ট ছাড়া তেমন বড় কোনো টুইস্ট নাই। তারপরেও বইটা পড়তে ভালো লেগেছে। আগেই বলেছি, সাসপেন্স থ্রিলার ক্যাটাগরির বই। পড়ার সময় রহস্যের প্রতি তীব্র আকর্ষণ আর উত্তেজনা কাজ করে।
পড়া শেষ করার পর গুডরিডসে রেটিং দিতে যেয়ে দেখি ১,৪০,০০০+ মানুষ বইটা পড়ে রেটিং দিয়েছে, যার গড় ৪ এর উপর। গুডরিডস ব্যবহারকারীর বাইরের পাঠক সংখ্যাটা একবার চিন্তা করেন! ফ্রিডা ম্যাকফ্যাডেন যেভাবে গল্প লেখেন বইটা পড়ে ভালো লাগাটাই স্বাভাবিক।
দ্য পারফেক্ট সান এর পাঠ-প্রতিক্রিয়ার পাশাপাশি মনের অবস্থাটাও বলে যাই। পড়ে শেষ করে একবার হলেও পাঠক ভাবতে বাধ্য হবে, আমরা আমাদের আপনজনদের যতটা চিনি বলে ভাবি, আদৌ কি সত্যিই চিনতে পারি কিংবা পেরেছি? পাঠককে বিশ্বাস আর অবিশ্বাস্যের দোলাচলে রেখে দিয়েছেন লেখিকা…
অনুবাদ ও অন্যান্য:
অনুবাদক শাবাব আব্দুল্লাহ’র অনুবাদ প্রথমবারের মত পড়লাম। অনুবাদের ভাষা প্রাঞ্জল ছিলো।
বইয়ে একটা বিষয় লক্ষ্য করলাম সম্পাদক এবং প্রুফ রিডার দুইজনেরই নাম উল্লেখ করা আছে। সচরাচর আমরা থ্রিলারে সম্পাদকের নাম পেলেও আলাদা করে প্রুফ রিডারের নাম দেখিনা। কারন প্রুফ রিড করায় না বেশীর ভাগ প্রকাশনী। এক্ষেত্রে ব্যতিক্রম দেখলাম ঋদ্ধ প্রকাশনীকে। আর এটার আউটপুট হিসাবে একটা শব্দে স্পেসজনিত সমস্যা ছাড়া আর তেমন কোনো সমস্যা চোখে পড়েনি। অনুবাদক, সম্পাদক এবং প্রুফ রিডারের যৌথ প্রচেষ্টায় ভালো মানের অনুবাদে বইটা পড়লাম।
গুডরিডস রেটিং: 4.17/5
ব্যক্তিগত রেটিং: 4/5
একনজরে:
বই- দ্য পারফেক্ট সান
লেখক- ফ্রিডা ম্যাকফেডেন
অনুবাদক- শাবাব আব্দুল্লাহ
প্রকাশনী- ঋদ্ধ
সম্পাদক- মহিউল ইসলাম মিঠু
বানান সংশোধন- কৌশিক দেবনাথ
প্রচ্ছদ- জুলিয়ান
পৃষ্ঠা- ২৫৬
মূল্য- ৫৫০ টাকা